সবারকথা ডেস্ক :
ইসরায়েলের সেনা ঘাঁটিতে ভয়াবহ আগুন
ইসরায়েলের রাজিধানী তেল আবিবে অবস্থিত ‘হাসোমের’ নামে একটি সেনা ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল মঙ্গলবার (১৪ মে) এক প্রতিবেদনে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায় ওই সেনা ঘাঁটিতে বিভিন্ন ধরনের অস্ত্র সংরক্ষিত থাকতো।
ঘাঁটিতে আগুন লাগার পর প্রাথমিক ভাবে ফায়ার সার্ভিসের ২৮ টি দল কাজ করেছে। তবে তাতক্ষনিকভাবে আগুন লাগার কোনো কারণ জানা যায়নি সেই সাথে কোনো হতাহতের খবর ও পাওয়া যায়নি।
তবে আগুন লাগার কারণে সেখানকার স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন