রায়হানা মুন :
ড. ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে বসতে কি ভয় পাচ্ছেন? বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেয়ার আলোচনা উঠতে পারে। এছাড়া সীমান্ত হত্যা নিয়েও আলাপ হতে পারে এজন্যই মোদি বৈঠকে বসতে চাইছেন না।
ওয়াসিংটনের দ্যা উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইন্সটিটিউটের পরিচালক মাইকেল কুগ্যাল্মেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের কথা বলেছিল, কিন্তু দিল্লী তাঁকে ছাড়তে রাজি হয়নি রাষ্ট্রের অনেক নেতার সঙ্গে হাসিনার ঘনিষ্ট সম্পর্কের কারনে। মোদি যদি ইউনুসের সঙ্গে দেখা করতেন তাহলে এ আলোচনা এরানো অসম্ভব ছিল;। ইউনূসের সঙ্গে বৈঠক এড়িয়ে যাওয়ার এটাও উল্লেখযোগ্য কারণ হতে পারে।
এর মধ্যেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অপরাধের ন্যায় বিচার করার দাবি জানাচ্ছে ছাত্র জনতারা। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) প্রধান মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রধান অপরাধী দেশ ছেড়ে পালিয়েছে, আমরা তাকে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া শুরু করবো।উল্লেখ্য, আইসিটি প্রধান প্রসিকিউটর ফরাসি গণমাধ্যম এএফপিকে জানিয়েছিল, ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধ প্রত্যার্পণ চুক্তি রয়েছে, যা ২০১৩ সালে স্বাক্ষরিত হয়েছিল।
মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন