ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬
মোঃ বাহার মিয়া, ভালুকা উপজেলা প্রতিনিধি :
প্রকাশিত : ০১:২৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৪
Digital Solutions Ltd

ভালুকায় বনবিভাগের হয়রানি বন্ধে মানববন্ধন মহাসড়ক অবরোধ



প্রকাশিত : ০১:২৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৪

ভালুকায় বনবিভাগের হয়রানি বন্ধে মানববন্ধন মহাসড়ক অবরোধ



মোঃ বাহার মিয়া, ভালুকা উপজেলা প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকায় বন বিভাগের হয়রানিমূলক মামলা, ঘুষ, চাঁদাবাজি বন্ধের দাবিতে এবং দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের দাবিতে মানববন্ধন এবং মহসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী রোববার(২৯সেপ্টেম্বর)সকালে উপজেলার সিডস্টোর বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই কর্মসূচি পালন করে ভুক্তভোগী হাজার হাজার এলাকাবাসী। কর্মসূচিতে তোফায়েল ইবনে জামালের সভাপতিত্বে এবং মঞ্জুর মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য কামাল হোসেন ও আব্দুর রউফ, শাহজাহান সিরাজ, আবুল হোসেন মাস্টার, নাসির উদ্দিন, রফিকুল ইসলাম প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন জনগণকে ঘর-বাড়ী নির্মানে হয়রানি করা যাবে না। মিথ্যা মামলা দেওয়া যাবেনা। আদালতে চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বনায়ন করা যাবেনা। ডিমার্কেশন করে সম্পত্তি জনগণকে বুঝিয়ে দিয়ে বনবিভগের সম্পত্তি বনবিভাগ বুঝে নিবে, আদালতে চলমান সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পাবলিকের নামে বিআরএস রেকর্ডীয় জায়গায় বনায়ন বন্ধ করতে হবে।

পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘন্টাব্যাপী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে সেনাবাহিনী এবং প্রশাসনের কর্মকর্তারা এসে জনগণকে দাবি মেনে নেয়ার আশ্বস্ত করলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু

নির্বাহী সম্পাদক
মতিউর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

DMCA.com Protection Status

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com