এন এস আবিদ মাহমুদ, যশোর প্রতিনিধি :
আদর্শ ছাত্র সমাজের অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ আদর্শ সাহিত্য কেন্দ্রের পক্ষ হতে বুধবার জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা, প্রধান পরিচালক ও সভাপতি এসডি রুবেল রানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ ছাত্র সমাজ সংগঠনের উপ স্বাস্থ্যবিষয় সম্পাদক প্রত্যাশা ইসলাম, ভ্রাম্যমাণ আদর্শ পাঠশালার মাহমুদ হোসেন নোমান, ফারজানা আক্তার এবং শাহিদুজ্জামান।
প্রতিযোগিতায় যশোরের বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। তারা হলেন উর্মি জাহান, রুমী পারভীন, ফারহানা মিম, আফরোজা আক্তার, রেশমী আক্তার, মাসুমা খাতুন, জান্নাতুল ফেরদৌস জিমি, রিতি ইয়াসমিন, তন্নি খাতুন, তানভীন সুলতানা, মুহাম্মদ আজিজুল রহমান, মোহাম্মাদ হুসাইন এবং আবু রায়হান।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে শিশুদের নিয়ে জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে।
মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন