রায়হানা মুন :
বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাসনাতকে শুভেচ্ছা জানিয়ে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন সমন্বয়ক সারজিস আলম।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে হাসনাতের সঙ্গে একটি ছবি পোস্ট করে সারজিস লিখেছেন, আল্লাহ পৃথিবীতে আমাদের জন্য যা দিয়েছেন তার সবই নেয়ামত। তার মধ্যে সবচেয়ে উত্তম নেয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী। আজ থেকে তুমি তেমনই একজন স্ত্রীর দায়িত্ব গ্রহণ করছো।
শুভকামনা জানিয়ে সারজিস আরও লিখেছেন, দাম্পত্য জীবন সুখের হোক। আল্লাহ তোমাদের জীবনকে বরকতময় করে তুলুন।
মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন