এন এস আবিদ মাহমুদ, যশোর প্রতিনিধি :
যশোর শহরতলির রাজারহাট চামড়া বাজারে রাজারহাট সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার এই মাহফিল ও ইসলামী সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গাজী এনামুল হক।
রাজারহাট সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মুন্সি নাজমুল হোসেনের সভাপতিত্বে বিশেষ বক্তার আলোচনা করেন খুলনা থেকে আগত মুহাদ্দিস আব্দুল গফফার। মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান।
আলোচকরা বলেন, একটি আদর্শ সমাজ বিনির্মাণে বিশ্ব নবীর জীবন আদর্শ আমাদের অনুসরণ করতে হবে। বিশ্বনবীর দেখানো পথ ছাড়া কোনোভাবেই মুক্তি মেলার সুযোগ নেই। এ পথ যারা অস্বীকার করে তারা কাফির। আর যারা নিজেরা অস্বীকার করে এবং অন্যদের অস্বীকার করতে বাধ্য করে তারা তাগুত।
এসময় উপস্থিত ছিলেন রাজারহাট সমাজকল্যাণ সংস্থার নতুন নির্বাহী কমিটির সহ-সভাপতি আক্কাচ আলী, সম্পাদক তারেক হোসেন, সহ-সম্পাদক রেজওয়ান হোসেন, কোষাধ্যক্ষ ওসমান গণি, সদস্য জাহাঙ্গীর হোসেন, ওসিয়ার রহমান, শেখ মঞ্জুরুল হক, আশরাফ হোসেন, আব্দুল গণিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন