ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬
মোঃ মাসুম হোসেন অন্তু, (সিরাজগঞ্জ) প্রতিনিধি: :
প্রকাশিত : ০৬:০৬ পিএম, ২৬ অক্টোবর ২০২৪
Digital Solutions Ltd

শাহজাদপুরে  বিভিন্ন রাস্তার ধারে তালবীজ রোপণ



প্রকাশিত : ০৬:০৬ পিএম, ২৬ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিনিধি



মোঃ মাসুম হোসেন অন্তু, (সিরাজগঞ্জ) প্রতিনিধি: :

মাসুম হোসেন অন্তু, (সিরাজগঞ্জ) প্রতিনিধি:  পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিভিন্ন রাস্তার ধারে তালবীজ রোপণ করে যাচ্ছেন সাংবাদিক সমাজকর্মী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ।


শনিবার ২৬ শে অক্টোবর শাহজাদপুর উপজেলার নলুয়া বটতলা হতে জুগ্নিদহ বকুলতলা সড়কে তালবীজ রোপণের শুভ উদ্ভোদন করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষিবিদ মোঃ নাহিদুল ইসলাম নাহিদ, উপসহকারী কৃষি অফিসার মোঃ মানিক, সাংবাদিক রাজা শেখ, সাংবাদিক তারেক,জুগ্নিদহ গ্রামের কৃতি সন্তান নিরাপদ এগ্রোর পরিচালক মোঃ মেহেদী হাসান সোহেল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


সাংবাদিক, সমাজ কর্মী আব্দুল্লাহ আল মাহমুদ গত পাঁচ বছর ধরে শাহজাদপুরের বিভিন্ন রাস্তার ধারে তালবীজ রোপণ করছেন, যা এখন শাহজাদপুরের বিভিন্ন রাস্তায় দৃশ্যমান। তাঁর রোপণ করা গত পাঁচ বছরের কয়েক হাজার গাছ সড়কের ধারে মাথা উঁচু দাঁড়িয়েছে। তিনি এই বছরে ১৮ হাজার তালবীজ রোপণ করবেন বলে জানান।


সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদের এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে তাল বীজ খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। তিনি আরো বলেন সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদের এই মহৎ কাজের সাথে উপজেলা প্রসাশন সার্বিক সহযোগিতা করবে।

এ সময় শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাহিদুল ইসলাম বলেন আমরা উপজেলা কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ।  পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদের এই কাজ গুলো দৃষ্টান্ত হয়ে থাকবে।

পরিবেশ বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু

নির্বাহী সম্পাদক
মতিউর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

DMCA.com Protection Status

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com