বাঁচতে চায় অসহায় মঈনুদ্দিন: অর্থের অভাবে হচ্ছে না চিকিৎসা
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ-পশ্চিম রাজারগাঁও গ্রামের সেকান্দর আলীর ছেলে মঈনুদ্দিন টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। প্রয়োজনীয় ওষুধও কিনতে পারছেন না। বর্তমানে তিনি শয্যাশায়ী হয়ে বাড়িতে অবস্থান করছেন। জানা যায়, মঈনুদ্দিন প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে শারীরিক শক্তি সামর্থ্য হারিয়েছেন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। অসুস্থ মঈনুদ্দিন প্যারালাইসিস রোগে আক্রান্ত হওয়ার দুই বছর যাবত বিছানায় পড়ে থাকার পরও চিকিৎসা ভাতার তালিকাতে তার নাম নেই।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মাসুদ জানান, মঈনুদ্দিন বিগত পাঁচ বছর যাবৎ প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে বাড়িতে আছেন। টাকার অভাবে সুচিকিৎসা ও ওষুধ কিনতে পারছেন না। চিকিৎসা ভাতা থেকেও বঞ্চিত। আমরা স্থানীয় এলাকাবাসী মাঝে মাঝে যতটুকু পারি সহায়তা করি। সরজমিনে গিয়ে জানা যায়, মঈনুদ্দিনের এক মেয়ে রয়েছে, সে ধলাইতলী মহিলা মাদ্রাসায় নূরানী বিভাগে পড়ে।
অসুস্থ মঈনুদ্দিন জানান, আমাদের জায়গা- জমি সম্পত্তি যা ছিলো সব বিক্রি করে দিয়ে আমার ঔষধ খাওয়ার টাকা হয়েছে। কিন্তু এখন আর আমাদের শুধু ছেট একটা বসতঘর ছাড়া আর কিছুই নেই। সংসার চলতে খুবই কষ্ট হয়ে যায়। আমি জেলা প্রশাসক ও হাজীগঞ্জ ইউএনও মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
অসহায় মাঈনুদ্দিনের বিকাশ: ০১৩২২৯৫৮৪১৮
শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212
সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু
নির্বাহী সম্পাদক
মতিউর রহমান
প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com