মো. সোহাগ হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি :
যশোরের বেনাপোল সীমান্ত থেকে জাহাঙ্গীর নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বিজিবি। সে বেনাপোল কাগজপুকুর দক্ষিণপাড়া গ্রামের মৃত ইউনুস মোড়লের ছেলে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে পাচভুলট বিওপি এলাকার ইছামতি নদীর পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে উদ্ধার করা হয়।
২১বিজিবির অধিনায়ক লে. কর্ণেল খুরসীদ আহমেদ জানান, কে বা কারা হত্যা করেছে তা এখনও জানা যায়নি। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। বুধবার সকালে পাচভুলট বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ১৭/৭এস এর ১০২আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এবং সীমান্তের শূন্য লাইন হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামক স্থানে মরদেহটি উলঙ্গ অবস্থায় পড়ে ছিলো। মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কিভাবে মরদেহটি এখানে আসলো এবং কিভাবে হত্যাকান্ড ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।
মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন