ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬
মো আব্দুল্লাহ আনন্দ (নিজস্ব প্রতিবেদক) :
প্রকাশিত : ১২:১০ পিএম, ২০ ডিসেম্বর ২০২৪
Digital Solutions Ltd

ইতিহাস গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বছর শেষ করল টাইগাররা



প্রকাশিত : ১২:১০ পিএম, ২০ ডিসেম্বর ২০২৪

মো আব্দুল্লাহ আনন্দ (নিজস্ব প্রতিবেদক)



মো আব্দুল্লাহ আনন্দ (নিজস্ব প্রতিবেদক) :

ইতিহাস গড়েই বছর শেষ করলো  বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।  প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করলো লিটন বাহিনী৷ 
সিরিজ জয় হয়েছে আগেই হোয়াটওয়াশ লহ্মে 
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এদিন অনেক দিন পর  দুই অঙ্কের দেখা পেয়েছেন লিটন। পার সৌময় ইনজিরীর কারনে পারভেজ হোসেন ইমনের সাথে উদ্বোধনী জুটিতে ৪.৪ ওভারে ৪৪ রান এনে দেন তিনি। ১৩ বলে ১৪ রান করে বিদার নেন অধিনায়ক। ওয়ান ডাউনে নামেন তানজিদ হাসান তামিম। দলীয় অর্ধশতকের পরপর বিদায় নেন ইমন, তবে তার আগে চারটি চার ও দুটি ছক্কায় ২১ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন৷ মিরাজের চ ২৩ বলে ২৯ রান তামিমের ৯ বলে ৯ রান নেন।  তবে তানজিম সাকিব ক্রিজে নেমে দ্রুত রান তোলার চেষ্টা করেন। আর রানআউটের ক্ষতি পোষাতে ব্যাট হাতে ঝড় তোলেন জাকের। মারকুটে ব্যাটিংয়ে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। 

মাত্র ৪১ বলে ১৭৫ এরও বেশি স্ট্রাইক রেটে ৭২ রান করে অপরাজিত থাকেন জাকের। ইনিংসের শেষ ওভারের ৩ ছক্কাসহ ৬ ছক্কা হাঁকান, সাথে তিনটি চার। তার ব্যাটে ভর করেই ১৮৯ রানের বিশাল পুঁজি পায় টাইগাররা।

জবাব দিতে নেমে কোনো রান জড়ো করার আগেই উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই দলকে উইকেট এনে দেন তাসকিন আহমেদ। এরপর মেহেদী-হাসানরা দাঁড়াতেই দেননি ক্যারিবীয়দের। ইনিংসের ১০ ওভার হওয়ার আগেই ম্যাচ থেকে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

জনসন চার্লস ১৮ বলে ২৩ ও নিকোলাস পুরান ১০ বলে ১৫ রান করে বিদায় নেন। শেষদিকে রোমারিও শেফার্ড ২৭ বলে ৩৩ রানের ইনিংসে কমান পরাজয়ের ব্যবধান। শেষপর্যন্ত ১৬.৪ ওভারে ১০৯ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন তিনটি এবং তাসকিন আহমেদ ও মেহেদী হাসান দুটি করে উইকেট শিকার করেন।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু

নির্বাহী সম্পাদক
মতিউর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

DMCA.com Protection Status

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com