ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৭:২১ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৪
Digital Solutions Ltd

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দু'দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ

প্রকাশিত : ০৭:২১ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৪

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দু'দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ

নিউজ ডেস্ক :

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দু'দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের ১৯ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, আফগানিস্তানের তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে চায়না ডেইলি শনিবার (২৮ ডিসেম্বর) এ খবর প্রকাশ করেছে।

চলতি সপ্তাহে আফগানিস্তানের মূলভূখণ্ডে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর দুই দেশের সীমান্তজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, পূর্ব আফগানিস্তানের খোস্ত ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ সংঘর্ষ এখনও চলছে।

আফগান সীমান্ত বাহিনী খোস্ত প্রদেশের আলি শির জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন দিয়েছে এবং পাকতিয়া প্রদেশের ডান্ড-ই-পাতান জেলায় দুটি পাকিস্তানি পোস্ট দখলে নিয়েছে। প্রতিরক্ষা সূত্রটি আরও জানিয়েছে, ডান্ড-ই-পাটান জেলায় পাকিস্তানি সেনাদের ছোড়া মর্টার শেলের আঘাতে আফগানিস্তানের তিন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু

নির্বাহী সম্পাদক
মতিউর রহমান

প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

DMCA.com Protection Status

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com