আইন ভঙ্গের কারণে যুক্তরাজ্যে জরিমানার মুখে পড়তে পারেন টিউলিপ
আইনভঙ্গের দায়ে ব্রিটিশ শ্রমমন্ত্রী টিউলিপ সিদ্দিকী জরিমানার মুখোমুখি হতে পারেন। নিজের ফ্ল্যাটের বিদ্যুৎ সংক্রান্ত সনদ দেখাতে না পারায় ১০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১০ লাখ টাকারও বেশি।
স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) দ্যা ডেইলি মেইলে এ প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন বলছে, টিউলিপ সিদ্দিক যে বাড়িতে থাকেন, সেখানকার 'ভাড়া আয় নিবন্ধন' করতে ব্যর্থতার জন্য চলতি বছরের শুরুতে একটি তদন্তের মুখোমুখি হন। এখন তিনি বাড়িওয়ালা হিসাবে আইনি বাধ্যবাধকতা বজায় রেখেছেন কি না, তা নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।
ডেইলি মেইল বলছে, টিউলিপ যেখানে থাকেন, সেই বাসাটি কিনেছিলেন তার স্বামী। সমস্ত ভাড়া দেওয়া সম্পত্তির একটি 'এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট' থাকে। কিন্তু উত্তর লন্ডনের ঠিকানার ওই বাসার সার্টিফিকেটটি খুঁজে পাওয়া যায়নি এবং যেসব বাড়িওয়ালা 'এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট' প্রবিধানগুলো তিন মাসের বেশি সময় ধরে মেনে চলেন না, তাদের ন্যূনতম ১০ হাজার পাউন্ড জরিমানা করা যেতে পারে।
শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212
সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু
নির্বাহী সম্পাদক
মতিউর রহমান
প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com