ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪
Digital Solutions Ltd

হিন্দুদের সুরক্ষায় বাংলাদেশে এবার ভারতীয় সেনা পাঠানোর দাবি



প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪

হিন্দুদের সুরক্ষায় বাংলাদেশে এবার ভারতীয় সেনা পাঠানোর দাবি



নিউজ ডেস্ক :

ভারতের একটি হিন্দুত্ববাদী সংগঠন সংবাদ সম্মেলনে এই দাবি করে

ভারতের একটি হিন্দুত্ববাদী সংগঠন দিল্লিতে দেশের জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দাবি করেছে, বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে ভারতের উচিত সে দেশে সেনাবাহিনী পাঠানোর কথা বিবেচনা করা।

রাষ্ট্রবাদী সনাতনী হিন্দু সংগঠনের সভাপতি অরবিন্দ বিশ্বাস ওই সংবাদ সম্মেলনে বলেন, “ভারত যদি শ্রীলঙ্কার গৃহযুদ্ধ থামাতে অতীতে সে দেশে ভারতীয় শান্তিরক্ষী পাঠাতে পারে, তাহলে আমরা মনে করি এখন বাংলাদেশের হিন্দুদের রক্ষা করতেও সে দেশে ভারতীয় সেনা পাঠানো দরকার!”

ওই সংগঠনটির বক্তব্য, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও অত্যাচার যে পর্যায়ে পৌঁছেছে এবং সে দেশের পুলিশ-প্রশাসন যেমন নির্বিকার ভাব দেখাচ্ছে, তাতে এখন ‘সামরিক উপায়ে’ পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই ভারতের সামনে একমাত্র রাস্তা।

বিবিসি বাংলার দিল্লি সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানাচ্ছেন, প্রেস ক্লাব অব ইন্ডিয়ার ওই সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের নেতা চিন্ময় কৃষ্ণ দাসেরও অবিলম্বে মুক্তি দাবি করা হয়।

আমেরিকা ভিত্তিক মানবাধিকার কর্মী প্রিয়তোষ দে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বলেন, “আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে নীরব – তাদের এই ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

এর আগে, গত ১০শে ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসেও দিল্লিতে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন একই দাবিতে দিল্লির বাংলাদেশ হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেছিল। তবে নিরাপত্তাগত কারণে দিল্লি পুলিশ তাদের দূতাবাস ভবন পর্যন্ত যেতে দেয়নি।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু

নির্বাহী সম্পাদক
মতিউর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

DMCA.com Protection Status

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com