ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬
ঢাকা কলেজ প্রতিনিধি :
প্রকাশিত : ০৭:১৬ পিএম, ০১ জানুয়ারি ২০২৫
Digital Solutions Ltd

মধ্যরাতে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঢাকা কলেজ ছাত্রদলের



প্রকাশিত : ০৭:১৬ পিএম, ০১ জানুয়ারি ২০২৫

মধ্যরাতে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঢাকা কলেজ ছাত্রদলের



ঢাকা কলেজ প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬-তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে ঢাকা কলেজ ছাত্রদলের পদ-বঞ্চিত নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের পদ-বঞ্চিত প্রায় অর্ধ-শতাধিক নেতাকর্মী।


মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১২ টা ১ মিনিটে ঢাকা কলেজের মূল ফটকের সামনে কেক কেটে এ কর্মসূচি পালন করেন তারা।

ঢাকা কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও সাবেক সহ-সভাপতি শামীম হাওলাদার বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আজ ৪৬-তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহত্তম এ ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন।
 তিনি বলেন, নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাবে। শিক্ষার্থীদের পাশে থেকে সর্বদা তাদের সহযোগিতা করবেন।


এ সময় তিনি আরও বলেন, সাম্য, মানবিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যাবে ছাত্রদল।

উল্লেখ্য,কেক কাটা শেষে দেশবাসীর প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার  জন্য সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সকল  মিথ্যা  মামলা নিঃশর্ত ভাবে তুলে নেওয়ার জন্য  সরকারের প্রতি উদাত্ত আহ্বান করেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু

নির্বাহী সম্পাদক
মতিউর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

DMCA.com Protection Status

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com