ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৬
ডেস্ক নিউজ :
প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ০১ জানুয়ারি ২০২৫
Digital Solutions Ltd

বর্ষবরণ করতে গিয়ে স্কুলছাত্রের নির্মম মৃত্যু



প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ০১ জানুয়ারি ২০২৫

বর্ষবরণ করতে গিয়ে স্কুলছাত্রের নির্মম মৃত্যু



ডেস্ক নিউজ :

নাটোরের বড়াইগ্রামে বন্ধুদের সাথে নতুন বছর উদ্‌যাপনের সময় তিন তলা ছাদ থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

 

নিহত ওই স্কুলছাত্রের নাম ইসতিয়াক হোসেন (১৬)। সে বনপাড়া সেন্ট যোশেফস্ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলো।

 

নিহতের বাবা ইকবাল হোসেন বাবু বলেন, ইসতিয়াক থার্টিফার্স্ট নাইট পালনের জন্য তার বন্ধু অনির বাড়ি পৌর শহরের অফিসপাড়ায় যায়। সেখানে অনির দাদা বাড়ির তিন তলায় বন্ধুদের সঙ্গে গান-বাজনা ও খাবারের আয়োজন করে। রাত সাড়ে ১১টার দিকে ইসতিয়াক পাশের ছাদে যাওয়ার জন্য লাফ দিলে পা পিছলে নীচে পড়ে যায়। পরে তার বন্ধুরা ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুরমু জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু

নির্বাহী সম্পাদক
মতিউর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

DMCA.com Protection Status

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com