কবরস্থানে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
রাজধানীর আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির মামলায় ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর নিউ পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে লালবাগ থানায় সোপর্দ করা হয়।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গত ২৩ ডিসেম্বর আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির সময় সেনাবাহিনী পাঁচজনকে হাতেনাতে আটক করে। ওই ঘটনায় দায়ের করা মামলায় তদন্তের ভিত্তিতে আমিনুল ইসলাম আমিনের নাম উঠে আসে। পরে সেনাবাহিনীর তৎপরতায় আমিনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় বাসিন্দারা এ গ্রেপ্তারের খবর শুনে স্বস্তি প্রকাশ করেছেন। চাঁদাবাজি বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212
সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু
নির্বাহী সম্পাদক
মতিউর রহমান
প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com