আজ ৩ এপ্রিল, এক নিবেদিতপ্রাণ সমাজসেবক, সফল উদ্যোক্তা, রাজনীতিবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্বরণ-এর জন্মদিন। যিনি তাঁর কর্ম ও চিন্তাধারার মাধ্যমে সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্বরণ কেবল একজন সাংবাদিক বা রাজনীতিবিদ নন, তিনি একজন পথপ্রদর্শক, যিনি নতুন প্রজন্মের জন্য ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে চলেছেন। গণমাধ্যম, আইটি, স্বাস্থ্যসেবা ও মানবসেবার নানা ক্ষেত্রে তিনি তাঁর দক্ষতা ও নেতৃত্বের ছাপ রেখেছেন।
তিনি আমাদের সমাজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, যার মাধ্যমে তিনি নির্ভীক সাংবাদিকতার এক নতুন অধ্যায় সৃষ্টি করেছেন। তাঁর নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা দেশের মানুষের আস্থা অর্জন করেছে।
তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে আইটি আমাদের সমাজ ইনক, যা দেশের তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সামাজিক উন্নয়ন ও মানবসেবায় তিনি গড়ে তুলেছেন মন্তাজ ফাতেমা ফাউন্ডেশন এবং আমাদের সমাজ ব্লাড ব্যাংক, যা অসহায় ও রক্তের অভাবে ভোগা মানুষদের পাশে দাঁড়িয়েছে।
তাঁর বহুমুখী দক্ষতার আরেকটি পরিচয় আমাদের সমাজ মিডিয়া লিমিটেড ও আমাদের সমাজ প্রকাশনী, যা সাংবাদিকতা, প্রকাশনা ও গণমাধ্যমের জগতে একটি গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছে।
একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে রাজনীতির মঞ্চেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি জাতীয় তরুণ পার্টি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং জাতীয় তরুণ পার্টি ঢাকা মহানগর উত্তর-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তরুণদের নেতৃত্বের জন্য প্রস্তুত করা, নৈতিকতা ও আদর্শের পথে রাজনীতি করা—এসব বিষয় তাঁর কর্মজীবনের অন্যতম লক্ষ্য।
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্বরণ কেবল একজন উদ্যোক্তা বা রাজনীতিবিদ নন, তিনি একজন মানবিক হৃদয়ের মানুষ। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য তাঁর নিরলস পরিশ্রম প্রশংসনীয়। তাঁর প্রতিষ্ঠিত সংস্থাগুলো দেশের মানুষের জন্য এক শক্তিশালী সহায়তা হয়ে দাঁড়িয়েছে।
আজকের এই বিশেষ দিনে তাঁর সহকর্মী, অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে জানাচ্ছেন আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। তাঁর সততা, নিষ্ঠা ও মানবিক গুণাবলী আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আরও সফলতার জন্য প্রার্থনা করি। তিনি যেন দেশের কল্যাণে আরও বেশি অবদান রাখতে পারেন—এই কামনাই করছি।
নির্বাহী সম্পাদক
মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
আমাদের সমাজ
শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212
সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু
নির্বাহী সম্পাদক
মতিউর রহমান
প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com