ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬
ইব্রাহীম হোসেন,দেবহাটা উপজেলা প্রতিনিধি :
প্রকাশিত : ১১:২৪ এএম, ০৪ নভেম্বর ২০২৪
Digital Solutions Ltd

দেবহাটার ইউএনও-ওসি’র সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মতবিনিময় বিনিময়



প্রকাশিত : ১১:২৪ এএম, ০৪ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিনিধি



ইব্রাহীম হোসেন,দেবহাটা উপজেলা প্রতিনিধি :

 দেবহাটার উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও নবাগত পুলিশ পরিদর্শক নূর মোহাম্মাদ এর সাথে শুভেচ্ছা এবং মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। রবিবার (৩ নভেম্বর) সকাল ১০টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজের নের্তৃত্বে প্রথমে অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ ও পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জমানের সাথে এ ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন।


এসমসয় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী সাতক্ষীরা সরকারি কলেজের নাজমুল হোসেন রনি, আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র নাহিদ হোসেন, সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের ম্যানেজমেন্ট বিভাগের মেধাবী ছাত্র মুজাহিদ বিন ফিরোজ, মো. আব্দুল্লাহ, এইচএসসি ২য় বর্ষের তাসনুভা আফরিন মিলি, সাহারিয়ার, সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র ইমরান নাজিম সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি নাজমুল হোসেন রনি বলেন, পুলিশকে এতোদিন বিভিন্ন দলের স্বার্থে ব্যবহার করা হয়েছে। পুলিশ এখন স্বাধীন ভাবে কাজ করার সুযোগ পেয়েছে। 


দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও নবাগত পুলিশ পরিদর্শক নূর মোহাম্মাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের সাথে নিয়ে বিভিন্ন সংস্কারের কাজ শুরু করার আশ্বাস দেন।

রাজধানী বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু

নির্বাহী সম্পাদক
মতিউর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

DMCA.com Protection Status

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com