ঢাকা, ২৬ মার্চ, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:৪৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪
Digital Solutions Ltd

ঢাবি ক্যাম্পাসে থার্টি ফার্স্ট নাইটে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা



প্রকাশিত : ০২:৪৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪

ঢাবি ক্যাম্পাসে থার্টি ফার্স্ট নাইটে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা



নিউজ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ‘থার্টি ফাস্ট নাইট’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ৩১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে পরবর্তী দিন ভোর ৫টা পর্যন্ত ঢাবি প্রবেশপথগুলোতে গাড়ি প্রবেশ সীমিত রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবা ছাড়া অন্য গাড়ি প্রবেশ করতে পারবে না।

রোববার (২৯ ডিসেম্বর) প্রক্টর অফিসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘থার্টি ফাস্ট নাইট’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ৩১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে পরবর্তী দিন (১ জানুয়ারি, ২০২৫) সকাল ৫টা পর্যন্ত ঢাবি প্রবেশপথগুলোতে (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিকসহ অন্যান্য সরকারি গাড়ি) ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবে না।

 

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের জায়গায় কোনো ধরনের আতশবাজি, ফানুস ও বিস্ফোরক দ্রব্য বহন এবং ফোটানো যাবে না।

রাজধানী বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু

নির্বাহী সম্পাদক
মতিউর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

DMCA.com Protection Status

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com