নিজস্ব প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনায় নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম দিয়েছেন ৩০ বছর বয়সী গুলেজা বেগম।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেলিভারি কক্ষে তিনটি বাচ্চার জন্ম হয়। নরমাল ডেলিভারিতেই তিন সন্তানের মা হন ওই নারী।
গুলেজা বেগম উপজেলার উদিয়ারপাড় গ্রামের বাসিন্দা মো. হান্নান মিয়ার স্ত্রী।
ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সজীবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আল্ট্রাসনোগ্রামে ২টি বাচ্চা হওয়ার কথা ছিল কিন্তু ডেলিভারির সময় ৩টি বাচ্চা প্রসব করেন গুলেজা বেগম। গুলেজা বেগমের ডেলিভারি ডেইট ছিলো ডিসেম্বরের শেষ সপ্তাহে। প্রথম সন্তান ছেলে তার ওজন ১৫০০ গ্রাম। দ্বিতীয় সন্তান ছেলে তার ওজন ১৭০০ গ্রাম। তৃতীয় সন্তান মেয়ে তার ওজন ১২০০ গ্রাম।
তিনি আরো জানান, নিদিষ্ট সময়ে আগেই শিশু প্রসব করা ও তাদের ওজন কম থাকায়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। বিশেষ করে ছোট বাচ্চাটির ওজন খুবই কম তার অবস্থা সংকটাপন্ন। তবে বাচ্চাদের মা সুস্থ রয়েছেন।
শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212
সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু
নির্বাহী সম্পাদক
মতিউর রহমান
প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com