ম্যাচ শেষ বিজয় উদযাপন করছে রংপুর রাইডার্স। ছবি সংগৃহীত।
গ্লোবাল সুপার লীগের নিজেদের শেষ ম্যাচে লাহোর কালান্দার্সের হারিয়ে ফাইনালে রংপুর৷
আসরে নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই জয়ের খুব কাছে গিয়েও হেরেছিল রংপুর রাইডার্স। তাতেই ফাইনালের স্বপ্ন অনেকটাই শেষ হয় রাইডার্সদের। তবে গায়নার বিপহ্মে তৃতীয় ম্যাচে জয় দিয়ে ঘুরে দাঁড়ায় রংপুুর । এতেই ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছিল নুরুল হাসান সোহানের দল। এবার লাহোর কালান্দার্সকে হারিয়ে কঠিন সেই সমীকরণ মিলিয়ে ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশের প্রতিনিধিরা।গায়ানায় টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৫ রান করে রংপুর। বৃষ্টির পূর্বাভাস মাথায় নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং করেছে তারা। ১৩ বলে ২২ করেছেন সৌম্য। তিনে নেমে সাইফ হাসান করেছেন ১৪ বলে অপরাজিত ২৭ রান। আর স্টিভেন অপরাজিত ছিলেন ৩২ রানে। রংপুরের ইনিংসের ৯ ওভার খেলার পরই বৃষ্টি নামে। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে লাহোরের জন্য লক্ষ্য ছিল ৯ ওভারে ১১১ রান।
জবাবে ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই লাহোরের ব্যাটিং লাইনআপ ধ্বংস করে দেন শেখ মাহেদি। ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে টানা তিন উইকেট তুলে নেন তিনি । প্রথম ওভারে এমন দুর্দান্ত বোলিংয়ের পর তৃতীয় ওভারে আবারো বল তুলে দেন তার হাতে৷ নিজের ২য় ওভােও উইকেটের দেখা পান শেখ মেহেদি। তাতে ১৪ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তানের দলটি ।এরপর পঞ্চম উইকেটে টম আবেল ও মির্জা ব্যাগের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা। তবে হারমিত সিং ও জ্যাক চ্যাপেলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সে চেষ্টা বৃথা যার লাহোরের। ২৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর৷
শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212
সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু
নির্বাহী সম্পাদক
মতিউর রহমান
প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com