গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর
গ্লোবাল সুপার লিগে প্রথম দুই ম্যাচ হেরে ধুঁকতে থাকা রংপুর রাইডার্স জিতলো শিরোপা । দুই ম্যাচ হেরে সেই প্রায় অসম্ভব সমীকরণ মিলিয়ে শেষমেশ ফাইনলের টিকিট পায় দলটি। আর ফইনালে উঠে নিজেদের প্রমান করলো বাংলাদেশ দলটি৷ শনিবার (৭ নভেম্বর) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়েছে শিরোপা নিজেদের করে নিয়েছে রংপুর।
টস জিতে ব্যাটিং করার সিন্ধান্ত নেয় রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান৷ ব্যাট করতে নেমে নিধারিত ২০ ওভার ১৭৮ রান তোলে রংপুর।
পুরো টুর্নামেন্টের মতোই ব্যাট হাতে ফাইনাল ম্যাচে ঝলক দেখিয়েছেন সৌম্য সরকার। ব্যাটিংয়ের শুরুতে তাকে ভালো সঙ্গ দিয়েছেন আরেক ওপেনার স্টিভেন টেলর। যুক্তরাষ্ট্রের এই ওপেনারের সঙ্গে উদ্বোধনী জুটিতে রংপুরের আসে ১২৪ রান । ৪৯ বলে ৬৮ রান করে টেলর বিদায় নিলেও শেষ বল পর্যন্ত ২২গজে ছিলেন সৌম্য সরকার। ৫ ছক্কা ও ৭ চারে তার ৫৪ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংসই মূলত দলকে জয়ের পথ দেখিয়েছে। আর কেউ তেমন বড় রানের দেখা পাননি শেষদিকে অধিনায়ক নুরুলকে নিয়ে ঝোড়ো ব্যাটিং করে রংপুরকে ১৭৮ রানের পুঁজি এনে দেন এই ব্যাটার।
জবাব দিতে নেমে জো ক্লার্কের ব্যাটে ভালো শুরু পেলেও সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভিক্টোরিয়া। ৩.২ ওভারে দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়ার দলটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি ১২২ রানে অলআউট হয়। ভিক্টোরিয়ার হয়ে ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেছেন জো ক্লার্ক। ব্ল্যাক ম্যাকডোনাল্ড ১৬ ও কারিমা গোর করেন ১৩ রান।
রংপুরের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন যুক্তরাষ্ট্রের স্পিনার হারমিত সিং। দুটি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদী, সাইফ হাসান ও রিশাদ হোসেন। আশোরে সর্বোচ্চ রান করে টুনামেন্ট সেরা পুরস্কার জিতেন সৌম্য সরকার।
শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212
সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু
নির্বাহী সম্পাদক
মতিউর রহমান
প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com