ঢাকা, ২৮ মার্চ, ২০২৬
জাকির হোসেন রায়হান, কিশোরগঞ্জ,প্রতিনিধি :
প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২৫
Digital Solutions Ltd

কিশোরগঞ্জ মাহফিলে গুলিবদ্ধ হওয়ায় দুই জন আহত



প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২৫

কিশোরগঞ্জ মাহফিলে গুলিবদ্ধ হওয়ায় দুই জন আহত



জাকির হোসেন রায়হান, কিশোরগঞ্জ,প্রতিনিধি :

কিশোরগঞ্জের জেলা  শহরের চরশোলাকিয়া এলাকায় বার্ষিক ওয়াজ মাহফিল চলাকালে অজ্ঞাত দুষ্কৃতকারীর ইয়ার গানের গুলিতে ২ জন আহত হয়েছেন।

(৫ জানুয়ারি)  রোজ রবিবার দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চরশোলাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মাদ্রাসার পরিচালক মুফতি আল আমিন সাদী (৩৮) এবং আগত বক্তার সফর সঙ্গী মো. জুলহাস মিয়া (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসাতুল উলুমিল ইসলামিয়া দারুল জান্নাত কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বার্ষিক ওয়াজ মাহফিলের মঞ্চে উঠার সময় অজ্ঞাত দুষ্কৃতকারীর ইয়ার গানের গুলিতে মাদ্রাসার পরিচালক এবং আগত বক্তার সফরসঙ্গী গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

এ ঘটনার পর মাহফিলটি বাতিল হয়ে যায়। গুরুতর আহত না হওয়ায় চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেন।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাটি তদন্ত করছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু

নির্বাহী সম্পাদক
মতিউর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

DMCA.com Protection Status

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com