ঢাকা, ২৮ মার্চ, ২০২৬
অনলাইন ডেস্ক :
প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২৯ মার্চ ২০২৫
Digital Solutions Ltd

প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়



প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২৯ মার্চ ২০২৫


অনলাইন ডেস্ক :

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় (পিকেইউ)। 

শনিবার সকালে বেইজিংয়ের বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে পিকেইউ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিকিং বিশ্ববিদ্যালয় কাউন্সিলের চেয়ারম্যান হি গুয়াংচাই। 

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

এদিন, পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিক গাউন পরিয়ে দেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। 

প্রসঙ্গত, গত বুধবার (২৬ মার্চ) চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফর শেষে আজ শনিবার (২৯ মার্চ) প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু

নির্বাহী সম্পাদক
মতিউর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

DMCA.com Protection Status

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com