ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬
আরোয়ার জাহান পারভেজ :
প্রকাশিত : ১০:৫২ এএম, ০৫ এপ্রিল ২০২৬
Digital Solutions Ltd

ত্রিশালে জাতীয় পর্যায়ে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত



প্রকাশিত : ১০:৫২ এএম, ০৫ এপ্রিল ২০২৬


আরোয়ার জাহান পারভেজ :

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী জাতীয়ভাবে  উদযাপনের লক্ষ্যে এবং ময়মনসিংহ বিভাগে সংস্কৃতির প্রসারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার(৪এপ্রিল) সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে ত্রিশালের দরিরামপুরে অবস্থিত নজরুল  অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি। তিনি তার বক্তব্যে বলেন, "নজরুল আমাদের দ্রোহ, প্রেম ও সাম্যের প্রেরণা। ময়মনসিংহের ত্রিশাল নজরুলের স্মৃতিবিজড়িত এক পুণ্যভূমি। তাঁর ১২৭তম জন্মজয়ন্তী আমরা এমনভাবে উদযাপন করতে চাই যেন নতুন প্রজন্ম কবির আদর্শে উজ্জীবিত হতে পারে।" তিনি ময়মনসিংহ বিভাগে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী, এমপি বলেন, বাংলাদেশে নজরুলের সাহিত্যকে বিশ্বদরবারে ছড়িয়ে দিতে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার প্রয়োজন। ময়মনসিংহের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সরকার বদ্ধপরিকর।"

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মীর সভাপতিত্বে মতবিনিময় সভার মুখ্য আলোচক ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ মাহাবুবুর রহমান লিটন কবির জীবন ও দর্শনের ওপর আলোকপাত করে বিভাগে একটি শক্তিশালী সাংস্কৃতিক বলয় তৈরির পাশাপাশি প্রতি বছর জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী যেন ত্রিশালেই অনুষ্ঠিত হয় তার ওপর গুরুত্বারোপ করেন। 

​সভায় ময়মনসিংহ-১১ আসনে সংসদ সদস্য ফখরুদ্দীন আহমেদ, ময়মনসিংহ-৬ আসনে সংসদ সদস্য কামরুল হাসান,ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মাহমুদউল্লাহসহ বিভাগ,জেলা,উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি-সাহিত্যিক এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বক্তারা জাতীয় কবির  স্মৃতিধন্য ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের পাশাপাশি ময়মনসিংহ বিভাগে সংস্কৃতির প্রসারে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ করেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু

নির্বাহী সম্পাদক
মতিউর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

DMCA.com Protection Status

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com