ঢাকা, ২৮ মার্চ, ২০২৬
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ :
প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ১১ মে ২০২৫
Digital Solutions Ltd

পৃথিবীর প্রথম আশ্রয় মা, চূড়ান্ত ভালোবাসা



প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ১১ মে ২০২৫

মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ। লেখক ও কলামিস্ট।



মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ :

মা—এই একটি শব্দেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে নির্মল, নিঃস্বার্থ, এবং নিঃশেষ ভালোবাসার চিত্র। মা হচ্ছেন সেই একমাত্র সম্পর্ক, যিনি না পাওয়ার কোনো অভিমান রাখেন না, কিন্তু ভালোবাসা দিতে জানেন নিঃস্বার্থভাবে। পৃথিবীতে যখনই কোনো সম্পর্ক ভেঙে যায়, তখনেই মা ঠিক আগের মতোই জড়িয়ে ধরেন সন্তানকে। তার ভালোবাসায় নেই কোনো শর্ত, নেই কোনো প্রত্যাশা, শুধু আছে গভীর এক আশ্রয়ের স্পর্শ।

 

আজ ১১ই মে, বিশ্ব “মা” দিবস। এক দিনের এই আনুষ্ঠানিকতা হয়তো চিরন্তন সম্পর্কের গভীরতা পরিমাপ করতে যথেষ্ট নয়, তবে এই দিনটিকে ঘিরে সন্তানদের হৃদয়ে যে আবেগ-অনুভূতির উথান ঘটে, সেটাই এ দিবসের সফলতা।

 

বর্তমান সময়ে আমরা যারা নানা ব্যস্ততায় জর্জরিত, জীবনের নানা চাহিদার ভিড়ে ‘মা’ ডাকটা যেন কেবলই স্মৃতির এক কোণে পড়ে থাকে। অথচ, এই মা-ই আমাদের চলার পথে ছায়ার মতো সঙ্গে থাকেন। তার অবদান কোনো লিখিত ইতিহাসে বন্দী করা যায় না। যে সন্তান আজ দুনিয়ার বড় বড় জায়গায় বসে সিদ্ধান্ত নিচ্ছে, সেই সন্তানের প্রথম পাঠশালা ছিল মায়ের কোলে।

 

আমরা ভুলে যাই, মায়ের ভালোবাসা কখনোই রুটিনমাফিক নয়। মা অসুস্থ থাকলেও সন্তানের খোঁজে ব্যাকুল থাকেন। সন্তান সুখে থাকলে মা'র ঘুম আসে, সন্তান কষ্টে থাকলে তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। এমন ভালোবাসা কেবল মায়ের পক্ষেই সম্ভব।

 

আজকের দিনে আমাদের সকলের প্রতি আহ্বান, শুধুমাত্র এই একটি দিনে নয়, বছরের প্রতিটি দিনেই যেন আমরা মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও যত্ন প্রদর্শন করি। মা কে প্রতিদিন জিজ্ঞাসা করি—“কেমন আছো মা?”, কারণ এই প্রশ্নের অপেক্ষাতেই হয়তো প্রতিদিন চোখ মেলে থাকেন তিনি।

 

একজন মা'র অবদান কোনো প্রাপ্তি দিয়ে মেটানো যায় না। তবে তাকে ভালোবেসে, সম্মান দিয়ে, পাশে থেকে তার জীবনের শেষ দিনগুলোকে যেন আমরা সুন্দর করে তুলতে পারি—এটাই হোক আমাদের অঙ্গীকার।

 

মায়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু হোক এই দিনের প্রার্থনা।

মা দিবস হোক কৃতজ্ঞতার উৎসব।

 

বিশ্ব মা দিবস ২০২৫

মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ

লেখক ও কলামিস্ট।

বিনোদন বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু

নির্বাহী সম্পাদক
মতিউর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

DMCA.com Protection Status

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com