ফন্ট সাইজ:
সাজ্জাদ শাকিল :
পুলিশের সব সদস্যকে ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ ইউনিটে যোগ দিতে নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
বুধবার (৭ আগস্ট) বিকেলে পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে এ নির্দেশনা দেন তিনি।
আইজিপি বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারিনি। এ কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন। অনেকেই স্ব-স্ব ইউনিটে নেই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে সব শুরু করতে চাই। তাই সবাইকে আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ ৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে ফেরার নির্দেশনা দেয়া হচ্ছে।
মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন