নিজস্ব প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০ টায় সদর উপজেলার পুকুরে মাছের পোনা ছেড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোছা. তাসমিনা খাতুন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ২০২৪-২৫ আর্থিক সালে রাজস্ব খাতের আওতায় ১৮ টি পুকুর/জলাশয়ে ৩৫৮.০০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন-মোছাঃ ইরিনা মৌসুমী সহকারী পরিচালক, জেলা মৎস্য অফিস, চাঁপাইনবাবগঞ্জ, সঞ্জয় কুমার সরকার উপজেলা কৃষি অফিসার, ডাঃ মোঃ ইয়ামিন আলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মোঃ মাসুদ রানা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মোঃ শফিকুল ইসলাম
উপজেলা সমবায় কর্মকর্তা এবং খামার ব্যবস্থাপক, মৎস্য বীজ উৎপাদন খামার,আমনুরা, চাঁপাইনবাবগঞ্জ সহ অন্যান্যরা।
শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212
সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু
নির্বাহী সম্পাদক
মতিউর রহমান
প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com