মোঃ জাহিদ হাসান, মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুর এ হিউম্যান প্যাপিলোনা ভাইরাস ভ্যাকসিনেশন(এই স পি ভি) ক্যাম্পেইন ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল মেহেরপুর বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রাথমিক পর্যায়ে এই স পি ভি ক্যাম্পেইন ২০২৪ এর উদ্বোধন করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক তারিকুল ইসলাম প্রাথমিক পর্যায়ে এই স পি ভি ক্যাম্পেইন ২০২৪ এর উদ্বোধন করেন। মেহেরপুর সিভিল সার্জন ডা. মহী উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে এম সিরাজুম মনির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, ই পি আই সুপার রবিউল ইসলাম প্রমুখ।
মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন