ব্রহ্মপুত্র তীরে উদীচী বাকৃবি সংসদের ষোড়শ সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উদীচী বাকৃবি সংসদের ষোড়শ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) সকালে ব্রহ্মপুত্র নদের তীরে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রবীর সরদার।
পরে বিশ্ববিদ্যালয়ের পশু পালন অনুষদের গ্যালারিতে উদীচী বাকৃবি সংসদের প্রতিনিধিদের অংশগ্রহণে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রবীর সরদার ছাড়াও উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহ্বায়ক সারওয়ার কামাল রবিন, কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আব্দুস সালাম রিপন, কেন্দ্রীয় সদস্য এবং নেত্রকোণা জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান। এছাড়া প্রাক্তন সহসভাপতি অধ্যাপক ড. আ খ ম গোলাম সারওয়ার ও অধ্যাপক ড. মো. রফিকুল আলম এবং উদীচী বাকৃবি সংসদের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, ‘উদীচীর মূল কাজ হচ্ছে সুস্থ সংস্কৃতি চর্চা করা এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করা। উদীচী শিল্পীগোষ্ঠী সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করছেন।’
শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212
সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু
নির্বাহী সম্পাদক
মতিউর রহমান
প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com