ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬
মোঃ বাহার মিয়া, ভালুকা উপজেলা প্রতিনিধি: :
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ০৬ নভেম্বর ২০২৪
Digital Solutions Ltd

ভালুকায় গরুর জন্য মেয়ের হাতে বাবা খুন, আটক ৩



প্রকাশিত : ০৭:৫০ পিএম, ০৬ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিনিধি



মোঃ বাহার মিয়া, ভালুকা উপজেলা প্রতিনিধি: :

ময়মনসিংহের ভালুকায় মেয়ের হাতে বাবা খুনের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) রাত সাড়ে আটটায় পৌর এলাকার ৯নং ওয়ার্ড কাঁঠালী এলাকায় মেয়ের হাতে বাবা খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকায় তাদের আটক করা হয়।

নিহত শফিকুল ইসলাম পৌর এলাকার ৯নং ওয়ার্ড কাঁঠালী এলাকার শহীদ মুক্তিযোদ্ধা মতিউর রহমানের ছেলে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শফিকুল ইসলামের মেয়ে শরিফা (৩৫), তার ছেলে রুদ্র (১৫) ও স্বামী সোহেল (৪০) জোর পূর্বক গরু নিয়ে যাওয়ার সময় শফিকুল ইসলাম তাদের বাধা দেয়। তখন তারাসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন ব্যক্তি শফিকুল ইসলামকে লাঠি দিয়ে মাথা, কপাল, পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর জখম করে। আশপাশের লোকজন শফিকুল ইসলামকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১১টার সময় কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।এ ঘটনায় উপজেলার মেজরভিটা এলাকা থেকে শফিকুল ইসলামের মেয়ে শরিফা, মেয়ের জামাই সোহেল ও নাতি রুদ্রকে গ্রেফতার করে ভালুকা মডেল থানা পুলিশ। ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হুমায়ুন আহমেদ জানান, ঘটনার সাথে জড়িত মেয়ে শরিফা, তার ছেলে রুদ্র ও স্বামী সোহেলকে উপজেলার মেজরভিটা থেকে আটক করা হয়েছে।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু

নির্বাহী সম্পাদক
মতিউর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

DMCA.com Protection Status

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com