ঢাকা, ২৬ মার্চ, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:৪৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪
Digital Solutions Ltd

তরুণীকে গর্তে ঢুকিয়ে পুড়িয়ে হত্যা, যুবলীগ নেতার ছেলে আটক



প্রকাশিত : ০২:৪৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪

তরুণীকে গর্তে ঢুকিয়ে পুড়িয়ে হত্যা, যুবলীগ নেতার ছেলে আটক



নিউজ ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় গর্তে ঢুকিয়ে এক তরুণীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত ফারহান রনি নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার গাজীর বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আটক ফারহান রনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুইয়ার ছেলে। তিনি চিহ্নিত মাদককারবারি।

 

স্থানীয়দের ধারণা, পুরো শরীর পুড়ে যাওয়ায় এবং মাথা না থাকায় নারী নাকি পুরুষ তা নির্ধারণ করতে পারেনি পুলিশ। তবে হাতে চুড়ি থাকায় দেহটি তরুণীর বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার সকালে এনামুল ও রোমান নামে দুই ভাই তাদের হাঁস খুঁজতে শাহনেওয়াজ ভূইয়ার বাড়ি গেলে পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোঁয়ার উঠতে দেখে তারা। তখন সেখানে থাকা ফারহান রনিকে জিজ্ঞেস করলে তিনি জানান, ঘরে পাতা পুড়িয়েছেন তিনি। এ কথায় বিশ্বাস না হলে এনামুল, রোমান ও তাদের চাচাতো ভাই উবায়দুল ঘরের ভেতরে যাওয়ার চেষ্টা করলে ফারহান তাদের মারার হুমকি দেয়। এতে সন্দেহ হলে গ্রামের লোকজন নিয়ে ঘরে গেলে গর্তে পুড়তে থাকা লাশ দেখতে পায় সবাই। তখন পুলিশকে খবর দিলে তারা এসে মাটি খুড়ে লাশ বের করে।

 

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, একজনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তিনি পুরুষ না মহিলা তা বোঝা যাচ্ছে না। পরিচয় সনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু

নির্বাহী সম্পাদক
মতিউর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

DMCA.com Protection Status

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com