ঢাকা, ২৮ মার্চ, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:৩২ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৪
Digital Solutions Ltd

পানির ট্যাংকে লুকিয়েও রেহাই পেলেন না আওয়ামীলীগ নেত্রী



প্রকাশিত : ০৩:৩২ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৪

পানির ট্যাংকে লুকিয়েও রেহাই পেলেন না আওয়ামীলীগ নেত্রী



নিউজ ডেস্ক :

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কক্সবাজার মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে চট্টগ্রাম নগরীর দেবপাহাড়ে তাঁর পৈতৃক নিবাসে অভিযান চালিয়ে রাত ১১টার দিকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ।  

আওয়ামী লীগ নেত্রী কাবেরী সাবেক রাষ্ট্রদূত এবং আওয়ামী লীগের নেতা ওসমান সরওয়ারের কন্যা। সর্বশেষ কক্সবাজার–৩ আসন এবং কক্সবাজার–৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছিলেন কাবেরী। 

পুলিশ জানায়, গোপন সূত্রে কাবেরীর অবস্থান নিশ্চিত হয়ে দেবপাহাড় এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালায় পুলিশ। পুলিশের অভিযানের খবর পেয়ে কাবেরী ওই বাড়ির ছাদে উঠে পানির ট্যাংকের ভেতরেই লুকিয়ে ছিলেন। এক পর্যায়ে পানির ট্যাংকের ভিতর থেকে তাকে বের করে আনা হয়। নাজনীন সারওয়ার কাবেরী জ্বালানি তেল ব্যবসার সাথে জড়িত। তার নিজের অয়েল ট্যাংকার রয়েছে। ৫ আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানে সরকার পতনের পর কাবেরী আত্মগোপনে চলে যান।

নগর পুলিশের উপকমিশনার বলেন, ‘কক্সবাজার পুলিশের সঙ্গে কথা বলে কাবেরীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে কক্সবাজারে। পরে তাকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু

নির্বাহী সম্পাদক
মতিউর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

DMCA.com Protection Status

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com