ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৬
সবার কথা নিজস্ব প্রতিনিধি :
প্রকাশিত : ০৪:৫০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪
Digital Solutions Ltd

আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে : আইন উপদেষ্টা



প্রকাশিত : ০৪:৫০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪

অনেক ভুয়া মামলা হচ্ছে : আইন উপদেষ্টা



সবার কথা নিজস্ব প্রতিনিধি :

শহীদ পরিবারকে চেক হস্তান্তর কালে আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে বলে মন্তব্য করেন উপদেষ্টা আসিফ নজরুল।

 

সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা বিভাগে শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে বলেন আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে।

 

আইন উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবে শহীদদের মামলাসহ আইনি সহায়তা দেওয়ার জন্য ৭ দিনের মধ্যে আলাদা সেল গঠন করা হবে। টাকার জন্য শহীদ পরিবারের আগেই অনেকে মামলা করছে। এটি বন্ধ করতে হবে। আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে।

 

এর আগে একই অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ পরিবারের অনেকে এখনো হুমকি পাচ্ছেন, এটা দুঃখজনক। আমারা আপনাদের পাশে আছি। শেখ হাসিনার বিচার এ দেশের মাটিতে করা হবে।

 

এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা বা তোমরা কোনো বিভেদ নেই। কিন্তু বিভেদের অপচেষ্টা চলছে। তাই শহীদ পরিবারের সবাই সতর্ক থাকুন। এ যাত্রায় আমাদের জিততেই হবে। জেতার কোনো বিকল্প নেই।

 

অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবার আর্থিক সহায়তা চায় না, তারা হত্যার বিচার চায়।

 

জাতীয় বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু

নির্বাহী সম্পাদক
মতিউর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

DMCA.com Protection Status

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com