থার্টি ফার্স্ট নাইটে ৯৯৯ নম্বরে ১,১৮৫ অভিযোগ
থার্টি ফার্স্ট নাইটে আইনশৃঙ্খলা বাহিনীর হুঁশিয়ারি এবং বিধি-নিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন ইংরেজি বছরকে বরণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আতশবাজি ফুটেছে, একই সঙ্গে ফানুস উড়েছে। এসময় উচ্চস্বরে গান-বাজানো ও শব্দদূষণের অভিযোগে সারা দেশ থেকে ১,১৮৫টি কল পেয়েছে বাংলাদেশ পুলিশের জাতীয় জরুরি সেবা-৯৯৯।
বুধবার (০১ জানুয়ারি) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ ডিসেম্বর ২০২৪ ইংরেজি বর্ষবরণের প্রাক্কালে উচ্চশব্দে গান-বাজনা, হৈ-হুল্লোড়, আতশবাজি ইত্যাদি শব্দদূষণ প্রতিকারে ৯৯৯ নম্বরে মোট ১,১৮৫টি কল গৃহীত হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর থেকে ৩৮৭টি কল এবং দেশের অন্যান্য স্থান থেকে ৭৯৮টি কল গৃহীত হয়েছে। প্রতিটি ক্ষেত্রে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এর পক্ষ থেকে সংশ্লিষ্ট থানা-পুলিশকে বিষয়টি জানিয়ে প্রতিকারের চেষ্টা করা হয়।
এতে আরও বলা হয়, অপরদিকে ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের পাশে স্বপ্ন শপিংমলের সামনে ফানুস থেকে আগুন ধরে যায়। তবে ৯৯৯ থেকে সংবাদ পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি অগ্নিনির্বাপক দল রওনা দিলেও তারা পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কোনো ক্ষয়-ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212
সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু
নির্বাহী সম্পাদক
মতিউর রহমান
প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com