ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৬
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি :
প্রকাশিত : ১২:৪৭ পিএম, ০৬ জানুয়ারি ২০২৫
Digital Solutions Ltd

নবাগত শিক্ষার্থীদের জন্য বাকৃবিতে অনুষ্ঠিত হলো ওরিয়েন্টেশন প্রোগ্রাম



প্রকাশিত : ১২:৪৭ পিএম, ০৬ জানুয়ারি ২০২৫

নবাগত শিক্ষার্থীদের জন্য বাকৃবিতে অনুষ্ঠিত হলো ওরিয়েন্টেশন প্রোগ্রাম



আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের জন্য নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

নবীনবরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওরিয়েন্টেশন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ জয়নাল আবেদীন, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রুহুল আমিন, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন।


অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী নবীনদের বলেন, "গ্রামের রাখাল বালক যার মেধা কম ছিল না কিন্তু স্কুল-কলেজের গন্ডি পেরিয়ে উচ্চ শিক্ষার জন্য সে এখানে আসতে পারেনি। কিন্তু তোমরা এ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছ, তাই তোমরা সৌভাগ্যবান। শ্রেণীবিভক্ত এই সমাজ ব্যবস্থায় তোমরাই পারবে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে, যেমনটি তোমরা ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে দেখিয়েছো। সেজন্য প্রথমে তোমাদের নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে জ্ঞান আহরণের মধ্য দিয়ে। শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় তোমার জন্য সুযোগ সৃষ্টি করে দিবে, তুমি সে সুযোগের সদ্ব্যবহার করে নিজেকে উত্তম মানুষ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ সুনাগরিক হিসেবে গড়ে তুলবে, দেশ ও জনগণের স্বার্থে আত্মনিয়োগ করবে"।

এসময় বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, "বাকৃবি একটা গৌরবান্বিত নাম, একটি ব্র্যান্ড। এই বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা খাদ্য উৎপাদন ও স্বয়ংসম্পূর্ণতার পেছনের কারিগর। ১৯৭১ সালের সাড়ে ৭ কোটি মানুষ বেড়ে এখন ১৭ কোটি ছাড়িয়েছে, এই বিপুল জনগোষ্ঠীর পুষ্টি এবং খাদ্য নিরাপত্তার জন্য নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছে বাকৃবির গ্রাজুয়েটগণ"।

এছাড়াও অনুষ্ঠানে সকল অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকগণ ও নবীন শিক্ষার্থীসহ  কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু

নির্বাহী সম্পাদক
মতিউর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

DMCA.com Protection Status

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com