সবারকথা ডেষ্ক :
‘ন্যায়বিচারের দিকে ঐতিহাসিক পদক্ষেপ এবং শান্তি অর্জনের একমাত্র পথ’ হিসেবে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে স্পেন। স্বীকৃতির ঘোষণায় এ কথাই জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোর জানিয়েছে, মঙ্গলবার (২৮ মে) মন্ত্রিসভার এক বৈঠকের আগে টেলিভিশন ভাষণে এ কথা বলেছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থা অনুমোদন পেলো।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন