সাজ্জাদ শাকিল :
রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি থেকে আন্দোলনরত এক শিক্ষার্থীদেরকে পুলিশের হাত থেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগের প্রভাষক শেহরীন আমিন ভুঁইয়া।
বুধবার (৩১ জুলাই) ঢাবি দোয়েল চত্বরে ছাত্র-শিক্ষকদের সম্মিলিত সমাবেশে এক শিক্ষার্থীকে পুলিশ জোরপূর্বক আটক করতে চাইলে বাধা দেন ঢাবি লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আমিন ভূইয়া।
ঢাবি শিক্ষক গণমাধ্যমকে বলেন, একজন শিক্ষার্থীকে পুলিশ তুলে নিতে চাইলে আমি বাঁধা দিই। বললাম তার অপরাধ কী, চেক করার থাকলে আপনি আমাদের সামনে করুন। কিন্তু তিনি কোনো কথা না শুনে বলপ্রয়োগ করলেন। আমার হাত মুচড়ে দিয়ে ছেলেটাকে নিয়ে যেতে চাইলে আবার ধরতে গেলে ধাক্কা দিলে আমি পড়ে যাই। হাঁটুতে ব্যথা পেয়েছি একটু, তবে হাত মুচড়ে যাওয়ায় বেশি ব্যথা পেয়েছি। আর বিস্তারিত বলার মতো শক্তি আমার নাই।
এ বিষয়ে ঢাবি প্রক্টর মাকসুদুর রহমানকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। সহকারী প্রক্টর বদরুল হাসান টাকা মেইলকে জানিয়েছেন, বিষয়টি আমি মাত্র জানলাম আমি প্রক্টর স্যারের সাথে কথা বলছি বলে বিষয়টির আমরা সমাধান করার চেষ্টা করব।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজকের কর্মসূচি ছিল মার্চ ফর জাস্টিস। সারাদেশে অন্তত আড়াই শতাধিক নিহত ও অন্তত ২৫ হাজার আহতের দাবি আন্দোলনকারীদের। এছাড়াও তাদের প্রথম সারির সমন্বয়কদের ‘নির্যাতনের’ অভিযোগ এবং তাদের সব শেষ নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা লাগাতার কর্মসূচি করে আসছে।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন