মোঃ মাসুম হোসেন অন্তু :
'ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে র্যালি, পোনা মাছ অবমুক্তকরন আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল ৩১ জুলাই বুধবার সকালে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলানাতয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে ও ইউনিসেফ প্রতিনিধি আব্দুল হালিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হালিমুল হক মিরু। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ সজল মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহাদাত হোসেন, সমাজসেবক অফিসার মকবুল হোসেন, ইউপি চেয়ারম্যান বাচ্চু সরকার, মৎস্য চাষি আব্দুল লতিফ, আলামিন হোসেন প্রমুখ। শেষে উপজেলার মধ্যে তিনজন শ্রেষ্ঠ মৎস্যজীবির হাতে সনদপত্র প্রদান করা হয়।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন