সাজ্জাদ শাকিল :
বাংলাদেশে মর্মান্তিক সহিংসতা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। একই সঙ্গে তিনি বলেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা ও হুকুমের দায়দায়িত্বসহ মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গতকাল রোববার জেনেভা থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেছেন ফলকার টুর্ক। বিবৃতিটি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে যে মর্মান্তিক সহিংসতা চলছে, তা অবশ্যই বন্ধ করতে হবে। গতকাল রোববার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, জন অসন্তোষ দমনের অব্যাহত প্রচেষ্টায় অতিরিক্ত বল প্রয়োগ, ইচ্ছাকৃত ভুল তথ্যের বিস্তার ও সহিংসতার উসকানি অবিলম্বে বন্ধ করতে হবে।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে গতকাল রোববার রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাপক সংঘর্ষ ও হানাহানির ঘটনা ঘটছে। গতকাল এই কর্মসূচির প্রথম দিনে সরকার-সমর্থক নেতা-কর্মী ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে রাজধানী ঢাকাসহ ২০টি জেলা-মহানগরে ৯৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় সন্ত্রাসী হামলায় পুলিশের ১৩ সদস্য এবং কুমিল্লার ইলিয়টগঞ্জে পৃথক হামলায় হাইওয়ে থানার এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন