সাজ্জাদ শাকিল :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর মঙ্গলবার অফিস-আদালত খুলে দেওয়া হয়েছে। দেশের প্রশাসসিক কেন্দ্রবিন্দু সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই অফিস করতে আসেন। তবে হঠাৎ দুপুর ১২টার কিছু আগে থেকে কর্মকর্তা-কর্মচারীরা বের হতে শুরু করেন।
সচিবালয়ে হামলা হবে— এমন খবরে হঠাৎ প্রশাসনের এ প্রাণকেন্দ্র থেকে বের হয়ে যাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে কর্মস্থল ছাড়তে শুরু করেন তারা।
এক কর্মকর্তা বলেন, সচিবালয় থেকে বের হয়ে যাওয়ার জন্য সব কর্মকর্তা-কর্মচারীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। এরপরই সবাই হুড়াহুড়ি করে বের হতে শুরু করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক কর্মকর্তা জানান, সচিবালয়ে হামলা হবে— এমন খবরে সবাই বের হয়ে যাচ্ছেন। এটা গুজব নাকি সত্য, তা এখন পর্যন্ত জানি না।
তবে আগে থেকেই সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।
এদিকে আজ সচিবালয়ে উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে অনেক কম দেখা গেছে। আওয়ামী লীগপন্থি কর্মকর্তা-কর্মচারীরা আসেননি বলে জানা গেছে। এ ছাড়া মন্ত্রীদের নেইম-প্লেট সরানো হয়েছে। অধিকাংশ সচিবকেই তাদের দপ্তরে দেখা যায়নি।
মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন