সাজ্জাদ শাকিল :
হাতিরঝিল থেকে একাধিক লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে দুপুরের মধ্যে এসব লাশ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। আরও লাশ আছে বলে ধারণা করা হচ্ছে।
বিকেল ৪টার দিকেও একটি ভাসমান লাশ উদ্ধার করা হয়। লাশের পকেটে পাওয়া আইডি কার্ড অনুযায়ী ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির নাম বাপ্পি আহমেদ। তিনি মিরপুরের বাসিন্দা। হাতিরঝিলের মধুবাগ অংশের লেকে লাশটি ভাসছিল।
উদ্ধারকারীদের একজন জানান, লাশটি দীর্ঘ সময় ধরে ভাসছিল। ভয়ে কেউ এগিয়ে আসছিল না। বিকেলে কয়েকজনকে নিয়ে লাশটি উদ্ধার করে পাড়ে রেখেছেন তারা। মিরপুরে নিহতের পরিবারের খোঁজে লোক পাঠানো হয়েছে। এ ছাড়া লেক ছাড়াও অন্য স্থান থেকে লাশ উদ্ধার করা হয়েছে।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন