সাজ্জাদ শাকিল :
পুলিশের গায়ে হাত না দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের খ্যাতনামা সঙ্গীতজ্ঞ প্রিন্স মাহমুদ। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, পুলিশের গায় হাত দেবেন না। পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে, সমগ্র জাতিকে বিপন্ন অবস্থায় ফেলে দেশ ছেড়ে পালালেন যিনি তার প্রতি ডিজিটাল ঘৃণা নিক্ষেপ করুন ...
পুলিশের মধ্যে অনেক ভালো লোক আছে জানিয়ে প্রিন্স মাহমুদ বলেন, পুলিশের গায় হাত দেবেন না। পুলিশে এখনো অনেক ভাল মানুষ আছেন। বাংলাদেশ পুলিশের ক্ষতি হলে আপনার আমার ক্ষতি হবে অন্য কারো নয়। যদি সবাই সহযোগিতা করি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি, কোনো ষড়যন্ত্রে লিপ্ত না হই আগামীর পুলিশ হবে স্বাধীনতা পরবর্তী সবচেয়ে মানবিক পুলিশ। আসুন আমরা ধৈর্য ধরি, সংযমী হই, মানবিক হই।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন