সাজ্জাদ শাকিল :
অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা শপথ নেবেন আজ (রোববার)। দুপুর ১২টায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার তালিকায় থাকাদের মধ্যে শপথ নেওয়ার বাকি ছিলেন ফারুক–ই–আজম, বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। ঢাকার বাইরে থাকায় ওইদিন শপথ নিতে পারেননি তারা। ধারণা করা হচ্ছে আজ এই তিনজন শপথ নেবে।
এছাড়া প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদও শপথ নেবেন বলে জানানো হয়েছে।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন