শাহিনুর আলম :
কিশোরগঞ্জের ইটনা উপজেলার বিভিন্ন অভ্যন্তরীণ মুক্ত জলাশয় এবং প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪৭০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
১ সেপ্টেম্বর রোববার দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সদর ইউনিয়নের বড় বাজারের নতুন ঘাটে এই মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন, উপজেলা আইসিটি অফিসার মো. মুহিবুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার আবু আব্দুল্লাহ মো. শাহীন শাহ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব চন্দ্র দাসসহ মৎস্য অফিসের স্টাফবৃন্দ।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন