রাকিব হোসাইন! স্টাফ রিপোর্টার, শরীয়তপুর! :
মুষলধারে বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে প্রতিনিয়ত। এতে বিদ্যালয়ের খেলার মাঠসহ যাতায়াতের রাস্তা পানিতে তলিয়ে যায় হর হামেশাই কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ভবনের শ্রেণিকক্ষগুলো তালা লাগিয়ে রাখেন।এমতাবস্থায় ঝুঁকিপূর্ণ পুরাতন জরাজীর্ণ টিনশেডে গাদাগাদি করে করাতে হচ্ছে কোমলমতি শিশুদের পাঠদান!
এমন চিত্রটি দেখা মিলল শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ৬২নং পশ্চিম সিড্ড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই জলাবদ্ধতার জন্য স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা রুবেল আকনের অপরিকল্পিত মাছের ঘেরকে দায়ী করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ!
চারদিকে শুধু পানি আর পানি, মাঝখানে দাঁড়িয়ে দোতলা স্কুল ভবনটি। ভবনের কক্ষগুলো তালা বন্ধ। মাঠের মধ্যে কোমর সমান পানি। একমাত্র যাতায়াতের রাস্তাটিও পানিতে নিমজ্জিত ডুবে আছে!
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়টির তিন দিকে বিশাল করে মাছের ঘের তৈরি করছেন স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা রুবেল আকন। কিন্তু পানি নামার কোনো ব্যবস্থা রাখেননি। যার ফলে সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয়টির চারপাশ পানিতে তলিয়ে যাচ্ছে। এর ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছ!
বিদ্যালয়টির একজন শিক্ষার্থী বলেন, আমাদের বিদ্যালয়ে পানি হওয়ায় এখানে আসতে ভয় পাই। এখানে অনেক পানি। আমরা অনেকেই সাঁতার জানি না বিধায় এখানে আসি না। তাই ক্লাসও করতে পারি না।
আমাদের এ মাঠে আগে আমরা খেলতাম। এখন পানির কারণে খেলতেও পারি না, ক্লাসও করতে পারি না। আমরা এখানে খেলতে চাই, নিয়মিত ক্লাস ও করতে চাই!
বিদ্যালয়টির একজন সহকারী শিক্ষক বলেন, গত দুই সপ্তাহ ধরে আমরা একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। তা হচ্ছে আমাদের স্কুলের নতুন ভবনটি প্রজেক্ট (মাছের ঘের) ও বৃষ্টির কারণে পানি জমে আছে। এ জন্য আমাদের ও শিক্ষার্থীদের যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কারণে পুরাতন ভবনে ক্লাস নিতে হচ্ছে। এখানে শ্রেণিকক্ষ কম থাকায় একটি কক্ষের মধ্যে তিনটি শ্রেণির ক্লাস নিতে হচ্ছে। যার ফলে বাচ্চাদের পড়া বোঝা ও শোনার অনেক সমস্যা হচ্ছে। আমরা এর সমাধান চাই!
অভিযোগের বিষয়ে বিএনপি নেতা ও ইউপি সদস্য মুঠোফোনে বলেন, আমার মাছের ঘেরের জন্য পানি আটকে থাকে না। আমাদের ওই এলাকাটা এমনিতেই একটু নিচু। বৃষ্টি হলেই পানি জমে যায়। অপরদিকে আশপাশে পানি নামার কোনো নালা নেই। আমি এখন অসুস্থ। সুস্থ হয়ে এ বিষয়ে সমাধান করে দিব!


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন