ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসও সন্ত্রাসীদের গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উখিয়ার জামতলী ও কুতুপালং লাল পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহতদের একজন হলেন উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এ-৮ ব্লকের বাসিন্দা নুরুল বশর (৫৫)। তাৎক্ষণিকভাবে অপরজনের নাম-ঠিকানা জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন