এন এস আবিদ মাহমুদ, যশোর প্রতিনিধি :
ভারতে পাচারের সময় বেনাপোলের কাঁচাবাজার এলাকা থেকে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের ৫টি সোনার বারসহ কদম আলী (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার দুপুরে তাকে আটক করা হয়। আটক কদম আলী বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে।
বিজিবি জানায়, গোপন খবরের তারা জানতে পারেন সোনার একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে এক পাচারকারি বেনাপোল কাঁচাবাজার এলাকায় অবস্থান করছে। এমন খবরের বিজিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে কদম আলী নামে এক পাচারকারিকে হাতেনাতে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫ টি সোনার বার পাওয়া যায়।
জব্দ করা সোনার বাজারমূল্য প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা বলে জানায় বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, এক সোনা পাচারকারিকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। জব্দ সোনার বারগুলো যশোর সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন