এন এস আবিদ মাহমুদ, যশোর প্রতিনিধি :
যশোরের কেশবপুরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে ওই ত্রাণ সামগ্রী দেওয়া হয়। উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দি ২২৭ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল ও তেল দেওয়া হয়েছে।
উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের যশোর জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম গাজী। বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক ডা. আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সদস্য আবু মুছা সালিম, মুফতি হাবিবুল্লাহ ও যুব আন্দোলনের সভাপতি মুরাদ খান। অতিথিরা অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন