ক্রিড়া প্রতিনিধি :
চলতি বছরের শেষর দিকে শুরু হবে দেশে ক্রিকেটের সবচেয়ে বড় আশর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। এবার একাদশ আসর। টি-টোয়েন্টির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টসহ বেশকিছু বিষয়ে নিয়ে গতকাল (বৃৃহস্পতিবার) সভায় বসেছিল বিসিবি। যেখানে বেশ কিছু সিন্ধান্ত নিয়েছে বোর্ড পরিচালকরা। বিপিএল শুরুর এবং প্লেয়ার ড্রাফট এর তারিখ নিয়েও সিন্ধান্ত নেয় বিসিবি। বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বিপিএল নিয়ে আলাপ করেছি (আজকের সভায়)। টিম ৯৫ শতাংশ কনফার্ম।
দল ৩টা পরিবর্তন হয়েছে। নিয়মকানুনের কিছু ব্যাপার ছিল, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। এক-দুই দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। এরপর বিপিএলের ড্রাফট হবে ১৪ অক্টোবর এবং আসর শুরু হবে ২৭ ডিসেম্বর। ’ফারুক আহমেদ আরো নিশ্চিত করে বললেন তিনটি দল এবারের বিপিএলে থাকছে না। ঢাকা, চট্টগ্রামের পুরোনো ফ্র্যাঞ্চাইজি বিপিএলে ফিরে এসেছে। নতুন ফ্র্যাঞ্চাইজি দেখা যাবে রাজশাহী থেকে। এই তিনটি ফ্র্যাঞ্চাইজিকে নির্বাচিত করেছে বিসিবি।
বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ কিংবা বিপিএলে টিকিট নিয়ে কালো বাজারি ও অনিয়মের অভিযোগ হয় প্রতিবার । এই সমস্যার সমাধানে অধিকাংশ টিকিট ব্যবস্থাপনা অনলাইনে করতে চায় বর্তমান বিসিবি পরিচালক ফারুক আহমেদ । এ বিষয়ে ফারুক বলেন, ‘পেপার টিকিটে নিয়ন্ত্রণ করা কঠিন হয়। আন্তর্জাতিক ম্যাচ, বিপিএলে রাজস্ব আদায়ের বড় উৎস এটি। সেজন্য আমরা এটি (টিকিট বিক্রি) ডিজিটালাইজড করব, ৭০-৮০ শতাংশ যেটি উপযুক্ত মনে হয়।’


মতামত
এখনো কোনো মতামত নেই। আপনিই প্রথম মতামত দিন!
আপনার মতামত দিন